কয়েকদিনের মধ্যেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো

প্রতীক্ষার অবসান প্রায় আসন্ন

সারা দেশে প্রথম নদীর তলা দিয়ে চলবে ট্রেন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কয়েকদিনের মধ্যেই হুগলি নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হবে।

কলকাতা মেট্রোর দ্বিতীয় করিডোর হিসেবে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন গড়ে উঠছে। এই পরিষেবা চালু হলে হুগলি নদীর দু’পাড়ে দুটি গুরুত্বপূর্ণ শহর কলকাতা এবং হাওড়াকে যুক্ত করবে মেট্রোরেল। শিয়ালদহ এবং হাওড়ার মতো দু’টি অত্যন্ত ব্যস্ত রেলস্টেশনও সুড়ঙ্গপথে যুক্ত হয়ে যাবে। 

রেলমন্ত্রী পীযূষ গোয়েল বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, ভারতে প্রথম খুব শীঘ্রই জলের তলা দিয়ে ট্রেন ছুটবে কলকাতায়। নদীর তলায় মেট্রোর সুড়ঙ্গ ৩.৮ কিলোমিটার দীর্ঘ। হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত আপ এবং ডাউন ট্রেনের সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। এখন চলছে স্টেশন তৈরির কাজ। এরপর রেললাইন পাতা শুরু হবে। 
 

Developed by DXDasia