খোঁজ চলছে আলাদিন ও জেসমিনের

ডিজনি তৈরি করছে আলাদিনের উপর সিনেমা

চলছে অডিশন। ইতিমধ্যেই সারা বিশ্ব থেকেই অডিশন দিয়েছে ২০০০ জন। কিন্তু পাওয়া যাচ্ছে না আলাদিন ও জেসমিন।

ডিজনি তৈরি করছে আলাদিন উপর সিনেমা। সিনেমার ডিরেক্টার হলেন গাই রিচি।আলাদিন ও জেসমিন হলেন মধ্য এশিয় লোকগল্পের চরিত্র। এবং তার জন্য প্রয়োজন নায়ক নায়িকার বয়স হবে ১৮ থেকে ২২। জানতে হবে নাচ, গান। এখানেই হয়েছে সমস্যা। পাওয়া যাচ্ছে না উপযুক্ত আলাদিন ও জেসমিন। দিল্লি ও মুম্বইতে চলছে এই অডিশন। অডিশন নিচ্ছেন স্বয়ং ছবিটির পরিচালক গাই রিচি ও হলিউড রিপোর্টার দ্যা মাউস হাউস। সিনেমার জন্য উঠে আসছে তাবড় তাবড় বলিউডের নায়ক নায়িকার নাম। প্রিয়াঙ্কা চোপড়া, হৃত্বিক রোশন, দেব পটেল আছেন এই তালিকায়।

Developed by DXDasia