
তৃণমূল মার্জিন বাড়ালেও উল্লেখযোগ্য হারে বাড়লো বিজেপির ভোট। জামানত বাজেয়াপ্ত বাম, কংগ্রেসের
কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। ৯৫ হাজার ৩৬৯ ভোট পেয়ে জয়ী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ২০১৬-র নির্বাচনের থেকেও রাজ্যের শাসক দলের প্রাপ্ত ভোটের সংখ্যা বৃদ্ধি পেলেও উল্লেখযোগ্য হারে বেড়েছে বিজেপির ভোট। ২০১৬-য় যেখানে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১৫ হাজার ২২৩, সে সংখ্যা এবার এসে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৪৩-এ। প্রায় তিরিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজেপির সৌরীন্দ্রমোহন জানা। জামানত বাজেয়াপ্ত হয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীর।
ছ-মাস আগে কোচবিহার লোকসভায় বিজেপির উল্লেখযোগ্য ভালো ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছিলেন, সীমান্তবর্তী এলাকার ফলাফল দেখে এটাকেই গোটা রাজ্যের প্রবণতা বলে ভাবলে ভুল হবে। কিন্তু কাঁথি দক্ষিণে দেশের শাসক দলের প্রাপ্ত ভোটের সংখ্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যে দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে গেরুয়াবাহিনী
