
জলসেচের সমস্যা মিটবে গোঘাটে
কংসাবতী খাল সংস্কার হওয়ার ফলে এবার উপকৃত হবেন গোঘাটের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা। চাষের কাজে আগামী মরশুমে জলের অভাব দূর হবে এলাকার চাষিরা বলে মনে করছেন।
কোতুলপুর থানা এলাকার বালাদ্বীপ থেকে নকুন্ডা পর্যন্ত মোটামুটি ৩০ কিলোমিটার ধরে বয়ে গেছে কংসাবতী খাল। এই বিশাল অঞ্চলের চাষবাসে জলের প্রধান উৎস এটি। খালটি অনেকদিন সংস্কারের অভাবে পড়ে ছিল। অসুবিধেয় পড়েছিলেন সেখানকার প্রায় ১৪ হাজার হেক্টর জমির কৃষকরা। এবার সরকার উদ্যোগ নিয়ে খাল সংস্কারের কাজ শুরু করেছে। ঠিক হয় যে, দুটো পর্যায়ে সংস্কারের কাজ হবে। এরই মধ্যে শেষ হয়ে গেছে বালাদ্বীপ থেকে শুশনিগেড়িয়া পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ। এখন খালের পাড় বাঁধানো চলছে। ভোটপর্ব মিটে গেলে বাকি অংশের কাজ চালু হবে।
