
লাইনচ্যুত হয় দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ন’টি কামরা
আবার কাঠগড়ায় রেল। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার রেল দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। মঙ্গলবার গভীর রাতে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ন’টি কামরা লাইনচ্যুত হয় উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায়। গুরুতর আহত অন্তত ৭৪ জন, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারের কাজ চালাচ্ছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। তিনি নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন – ট্যুইট করে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
