
নারী সুরক্ষায় নয়া প্রযুক্তি
ভারতের ন্যাশনাল এমারজেন্সি অপারেশন সেন্টারের সাহায্যে প্রীতি জিন্টা নিয়ে এলেন নতুন ‘কবচ’ অ্যাপ। ফোনে ৪১৮ টাকা দিয়ে এই অ্যাপ ডাউনলোড করলেই মেয়েদের সুরক্ষায় মিলবে নানান পরিষেবা। বিশেষজ্ঞরা বলছেন কবচ হল ইমারজেন্সি রেসপন্স পরিষেবা। এর মাধ্যমে আইনসঙ্গত উচ্চমানের ফরেনসিক সিকিউরিটি এবং মেডিকেল ক্রাইসিস এক্সপার্টের পরিষেবা পাওয়া যাবে।
‘রেড অ্যান্ড হোয়াইট ব্রেভারি’ খেতাব বিজেতা প্রীতি বলছেন, দৈনন্দিন জীবনে মেয়েদের ওপর ভায়োলেন্স রিস্ক কমাতে সাহায্য করবে কবচ।
