
কানাডার পপ গায়কের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ
চীনে নিষিদ্ধ ঘোষণা করা হল বিখ্যাত পপ শিল্পী জাস্টিন বিবারকে। কেবল গান গাওয়াই নয়, চীনে তাঁর অ্যালবাম বিক্রিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কানাডার এর গায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভব্য আচরণের।
এ বছরের শেষেই ইন্দোনেশিয়া, জাপান, সিঙ্গাপুর, হংকং-এর সঙ্গে চীনেও অনুষ্ঠান করার কথা ছিল বিবারের। চীনের সাংস্কৃতিক ব্যুরো নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট ভাবে জানায়নি। তবে অনেকে মনে করছেন ২০১৩-য় ‘বিলিভ ট্যুরে’ চীনের প্রাচীর দেখতে গিয়ে দেহরক্ষীদের কাঁধে চেপে ঘুরেছিলেন বিবার। এই ঘটনাটাকেই সুনজরে দেখেনি চীনের কমিউনিস্ট সরকার। আর সে জন্যই নিষেধাজ্ঞার কোপে পড়তে হল বিবারকে।
