দীঘা-শঙ্করপুরের সমুদ্রসৈকতের সৌন্দর্যায়নে জোর রাজ্য সরকারের
সমুদ্র ছাড়া দীঘার অন্যতম আকর্ষণ হল ঝাউবন। গত কয়েক বছরে সমুদ্রতটে ঝাউ গাছের সংখ্যা কমে যাচ্ছে। এর কারণ গাছ চুরি ও ঘূর্ণিঝড়। ফলে ক্রমে আকর্ষণ হারাচ্ছে দীঘার ঝাউবন। দীঘার সমুদ্রের এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কাজটি করবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন কমিটি। প্রতিবছর সমুদ্রতটে লাগানো হবে এক লক্ষ ঝাউ গাছ। দিঘা থেকে মন্দারমণি পর্যন্ত ২০ কিমি উপকূল এলাকা জুড়ে এই বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
