রেলের ডাকে জাপানের বিশেষজ্ঞ দল ভারতে

পরপর ঘটে যাওয়া এত দুর্ঘটনায় বিপর্যস্ত রেল

দেশজুড়ে রেল দুর্ঘটোনায় অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। কেন ঘটছে বারবার এমন? এর উত্তর খুঁজতেই ভারতীয় রেলের ডাকে হাজির হল জাপানের একটি বিশেষজ্ঞ দল। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তাঁরা। ১ সেপ্টেম্বর পর্যন্ত রেল পরিষেবার খুঁটিনাটি খতিয়ে দেখবেন তাঁরা। সঙ্গে ভারতীয় রেলের কর্তাদের সঙ্গে বৈঠকও করার কথা।

গত ফেব্রুয়ারিতেই ভূমি দপ্তর, পরিকাঠামো, পরিবহন, পর্যটন সহ একাধিক বিষয়ে জাপান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রেল। এই চুক্তির ভিত্তিতেই, জুলাইয়ে আমন্ত্রণ জানানো হয় এই বিশেষজ্ঞ দলকে। সুরক্ষাব্যবস্থা ঠিক রাখতে কী কী পদক্ষেপ প্রয়োজন রেলের, সেই পরামর্শও দেবে বিশেষজ্ঞ দলটি।

Developed by DXDasia