
জলের তোড়ে ভেসে যায় বহু ঘর-বাড়ি
জম্মু-কাশ্মীরের ডোডার থাত্রীতে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অন্তত দু জনের। নিখোঁজ কমপক্ষে পাঁচ জন। বৃহস্পতিবার রাত দুটো কুড়ি নাগাদ ওই এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি হয়।জলের তোড়ে ভেসে যায় বহু ঘর-বাড়ি।
সেনা এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে চালাচ্ছে উদ্ধারকাজ। সূত্রের খবর মৃত দু-জনই মহিলা। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছে একজন শিশু। ঘর-বাড়ি, দোকানপাটের সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি স্কুলও। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
