মেট্রো-স্তম্ভে ধরা দিচ্ছেন নন্দলাল, যামিনী রায়

২২ শ্রাবণ অর্থাৎ ৮ আগস্ট শুরু হবে এই কাজ

নিউটাউনের সৌন্দর্যায়নের জন্য রাস্তার দু-ধারে এবং বুলেভার্ডে গাছ বসানো হয়েছে। এবার, মেট্রোরেলের স্তম্ভগুলিকেও রাঙিয়ে তোলার কাজে মন দিয়েছেন হিডকো কর্তৃপক্ষ। নন্দলাল বসু, যামিনী রায়ের শিল্পকলার আদলে বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হবে ওই স্তম্ভগুলিতে। ২২ শ্রাবণ অর্থাৎ ৮ আগস্ট শুরু হবে এই কাজ। নানা ধরনের হাসির ছবিও আঁকা হচ্ছে সেগুলিতে।

ইতিমধ্যেই ইকো পার্কের রবি-অরণ্যের কাছে মেট্রোর কয়েকটি স্তম্ভের গায়ে নন্দলাল বসুর ছবি ও রবীন্দ্রনাথের সহজপাঠ থেকে ছবি আঁকা হয়ে গিয়েছে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন সংবাদমাধ্যমকে বলেন, ‘মেট্রো স্তম্ভের রূপ বদল করতে রাজ্য চারুকলা পর্ষদের সহযোগিতায় এই কাজ হচ্ছে।’ সাধারণ মানুষ ও অতিথিরাও শহরের এই অংশের বিশেষ সৌন্দর্যায়নে আকৃষ্ট হবেন, এমনই বিশ্বাস সকলের।

Developed by DXDasia