
প্রযুক্তিগত এবং নিরাপত্তার দিক থেকে বেআইনি ভুটভুটিগুলির মানোন্নয়ন করে আর্থিক সাহায্য করা হবে
ফেরি দুর্ঘটনা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। এই ধরনের দুর্ঘটনা রুখতে রাজ্য সরকার শুরু করছে জলধারা প্রকল্প।এই প্রকল্পের দ্বারা ভুটভুটিগুলি প্রযুক্তিগত ও নিরাপত্তা দিকগুলি পর্যবেক্ষণ করা হবে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় নদীপথে যাতাযাতের জন্য ব্যবহৃত ভুটভুটিগুলির বেশির ভাগই বেআইনি। এগুলির প্রযুক্তিগত ও নিরাপত্তার মান উন্নত করার জন্য টাকা বরাদ্দ করা হবে। এই প্রকল্পের অধীন ভুটভুটি মালিকদের এক লক্ষ টাকা সহায়তা করবে সরকার। এছাড়া প্রধান ও মাঝারি মিলিয়ে ২৫০টি জেটির মানোন্নয়নের করার জন্য উন্নয়নে অর্থ বরাদ্দ করা হচ্ছে। গত বছর ৬৮টি জেটি উন্নয়নের জন্য বরাদ্য করা হয়েছিল সাত কোটি টাকা।
