উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

নতুন তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নাম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে যোগ হল নতুন পালক। আজ দ্বিতীয় দফায় সম্ভাব্য উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে নাম রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক আজ ১৫টি করে সরকারি ও বেসরকারি উৎকর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই উৎকর্ষতার সার্টিফিকেট দেওয়া হয়েছে। নতুন তালিকার পঞ্চম স্থানে নাম রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া শর্ত অনুযায়ী, কোনো রাজ্য বিশ্ববিদ্যালয় উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট তখনই পাবে, যখন তাকে কেন্দ্রের সঙ্গে সমান অনুপাতে রাজ্য সরকারও আর্থিক সাহায্য করবে। সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে আশাবাদী যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

যাদবপুর ছাড়াও আরেকটি রাজ্য বিশ্ববিদ্যালয়ের নাম আজকের তালিকায় রয়েছে। সেটি হল চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়। 
 

Developed by DXDasia