সিরিয়ায় ইসরায়েলের হামলা

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের আকাশ সীমা থেকে সিরিয়ার মাসইয়াফ এলাকা লক্ষ করে রকেট ছোড়া হয়েছে

ইসরায়েলের যুদ্ধ বিমান সিরিয়ার পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের আকাশ সীমা থেকে সিরিয়ার মাসইয়াফ এলাকা লক্ষ করে রকেট ছোড়া হয়েছে। এতে ২ জন সৈন্য আহত হয়েছে।

বিভিন্ন আরব গণমাধ্যমে বলা হয়েছে এ হামলার মাধ্যমে সিরিয়ার রাসায়নিক অস্ত্র উৎপাদন এলাকায় হামলা চালানো হয়েছে।ইসরায়েল এর আগেও সিরিয়ায় গোপন হামলা চালিয়েছিল। সদ্য এ হামলা নিয়ে ইসরায়েলের দিক থেকে কোন মন্তব্য করা হয়নি।

এ হামলা এমন এক সময়ে হলো, যখন জাতিসংঘের তদন্তকারীরা বলছে গত এপ্রিল মাসে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকায় সিরিয়ার সরকার মারাত্মক রাসায়নিক হামলা চালিয়েছিল।সে হামলায় ৮৩ জন নিহত হয়েছিল।

পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা বিভিন্ন সময় বলেছে যে মাসইয়াফ এলাকায় সিরিয়া রাসায়নিক অস্ত্র উৎপাদন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সে এলাকায় ইসরায়েল বিক্ষিপ্তভাবে কয়েকটি হামলা চালিয়েছে।

Developed by DXDasia