আইএস জঙ্গি নিকেশ করল ইহুদি সেনা

পশ্চিম ইরাকের বিভিন্ন জায়গায় ৪৭ বার বিমানহানা চালানো হয়েছে

ইরাকে আরও কোণঠাসা আইএস। সোমবার রাতে পশ্চিম ইরাকে বেশ কিছু আইএস জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ইরাকের সেনা। নিকেশ করা হল ৩০৬ জন আইএস জঙ্গিকে। 

ইরাক থেকে আইএস–কে নির্মূল করতে বেশ কিছুদিন ধরে গোপনে তথ্য সংগ্রহ করছিলেন গোয়েন্দারা। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই চিহ্নিত করা সম্ভব হয় গোপন আইএস–এর গোপন ডেরাগুলিকে। পশ্চিম ইরাকের বিভিন্ন জায়গায় ৪৭ বার বিমানহানা চালানো হয়েছে। এদের মধ্যে পূর্ব সিরিয়ার মায়দিন এলাকার ঘাঁটি লক্ষ্য করে ৬টি বিমান হানা হয়। সবচেয়ে বেশি জঙ্গির মৃত্যু হয়েছে সেখানেই। 

একটি সংবাদসংস্থার দাবি, আকাশাত এলাকায় বিমান হানায় ১২০ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪ জন উচ্চপদস্থ জঙ্গি নেতা। 
 

Developed by DXDasia