
এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ফ্লোরিডায়
হারিকেন ইরমা আগের থেকে দুর্বল হয়েছে অনেকটাই। তবু তার প্রভাবে এখনও বিপর্যস্ত ফ্লোরিডা। বিদ্যুৎ নেই ৩০ লক্ষের বেশি বাড়িতে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ফ্লোরিডায়। মায়ামির বিস্তীর্ণ অংশ জলমগ্ন। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানান, স্থানীয়রা বাড়ি না-ফেরা পর্যন্ত ক্ষতির মাত্রা আন্দাজ করা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, "এই ঝড় যেন এক বিরাট দৈত্যের মতো। এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন নিয়ে ভাবছি। কী পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হল তা নিয়ে ভাবছি না।"
অন্যদিকে, সমবার ইরমার দাপটে কিউবায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানকার হাভানায় অধিকাংশই মারা গিয়েছেন বাড়ি চাপা পড়ে।
