
কলকাতা নাইট রাইডার্স-র সাথে বাংলার খেলার অনুরাগীরা সায়ন ঘোষের উপর বিশেষ নজর রাখবেন
আজ ৫ এপ্রিল ২০১৭। হায়দরাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে চলেছে দশম ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ(IPL)।
এবারের প্রতিযোগীতায় ৮টি টিমের মধ্যে মোট ৫৬টি ম্যাচ খেলা হবে ৫ এপ্রিল থেকে ১৫ মে ভারতবর্ষের বিভিন্ন শহরে। চারটি সেরা টিম এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হায়দরাবাদ শহরে আগামি ২১ মে এই সিজিনের ফাইনাল।
গত বছরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ তাদের দলে আফগানিস্তান থেকে দুই খেলোয়াড় রসিদ খান এবং মহম্মদ নবি’কে এ বছরের টিমে নিয়ে IPL-এ এক অন্য মাত্রা যোগ করল।
গৌমত গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স গত বছর খুব ভালো খেলেও শেষের দিকে সানরাইজার্স হায়দরাবাদ’র কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।
কলকাতা নাইট রাইডার্স-র দলে এই বছরে বাংলার একমাত্র খেলোয়াড় সায়ন ঘোষ। বাংলা অনূর্ধ্ব উনিশ এবং তেইশের পর সায়ন এই মূহুর্তে বাংলা দলের নিয়মিত প্লেয়ার। সৌরভ গাঙ্গুলির তত্ত্বাবধানে এবং Cricket Association of Bengal (CAB) ভিশন ২০-২০ ক্যাম্পে নিয়মিত ভাবে যোগদানের ফলে তাঁর খেলা কেকেআর নির্বাচকদের চোখে পড়ে। এখন দেখা গৌতম গম্ভীর তাঁকে কিভাবে কাজে লাগান বা আদও খেলান কী-না।
কেকেআর এর প্রথম ম্যাচ গুজরাট লায়ন্স এর সাথে আগামি ৭ এপ্রিল। কলকাতার সাথে বাংলাও অপেক্ষা করবে কেকেআর এর এই বছরের পারফরমেন্স এর দিকে আর অবশ্যই নজর থাকবে বাংলার ছেলে সায়ন ঘোষ।
