
শুরু হচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব
আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব এবার আমাদের মহানগরে। আধুনিক বিজ্ঞানে কলকাতার অবদান অপরিসীম। তাই এই শহরেই আয়োজিত হয়েছে বিশ্বমানের বিজ্ঞানীদের মিলনমেলা।
আজ ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়া ইন্টারন্যাশানাল সায়েন্স ফেস্টিভ্যাল চলবে কলকাতায়। এবছরের থিম ‘রাইজেন ইন্ডিয়া’ অর্থাৎ ‘রিসার্চ, ইনোভেশন অ্যান্ড সায়েন্স এমপাওয়ারিং দ্য নেশন’। উৎসবে আসর বসছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, সায়েন্স সিটি, সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট, বোস ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে। বিজ্ঞান সম্পর্কিত বেশ কিছু সিনেমা দেখানো হচ্ছে এই উৎসবে। ভারত ছাড়াও ইংল্যান্ড, কানাডা, জার্মানি, ইজরায়েল, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ছবিও প্রদর্শিত হবে।
২০১৫ সালে ভারত সরকারের উদ্যোগে আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব প্রথমবার আয়োজিত হয়েছিল দিল্লিতে। পঞ্চমবারের উৎসবে বেছে নেওয়া হয়েছে কলকাতাকে।
