
প্রতিটি বিশ্ববিদ্যালয় , কলেজ ক্যাম্পাস ও হস্টেলগুলিতে থাকবে অ্যালার্ম বেল
বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস এবং হস্টেলগুলির সুরক্ষিত করার জন্য লাগানো হবে অ্যালার্ম বেল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে র্যাগিং বন্ধ করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছে ইউজিসি। বুধবার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির নিয়ে আয়োজিত বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল ইউজিসি।
প্রতি বছর দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং-র শিকার হওয়ার খবর উঠে আসে। র্যাগিং-র হাত থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির জন্যই এই ব্যবস্থা। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়, কলেজ ও হস্টেলে লাগাতে হবে উন্নত সিসিটিভি ক্যামারা। শক্তিশালী করতে হবে অ্যান্টি র্যাগিং স্কোয়াডকে। এছাড়া দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে র্যাগিং মোকাবিলায় আর কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য রাখতে হবে।
ইউজিসি-র সেক্রেটারি যশপাল এস সান্ধু সার্কুলারটি প্রকাশ করার সময় বলেন, র্যাগিং রুখতে যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয় অথবা এই রেগুলেশন অনুযায়ী অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে প্রতিষ্ঠানগুলিকেই শাস্তি দেওয়া হবে। র্যাগিং রুখতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। প্রথমদিকে সতর্ক করার পরও যদি কোনও ছাত্র-ছাত্রী র্যাগিং-য়ে যুক্ত থাকে, তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়ার হবে বলে জানানো হয়।
