
রাজারহাটে ইনফোসিস ক্যাম্পাস তৈরি করতে রাজি হয়েছে সেজ-এর তকমা ছাড়াই
অবশেষে অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গে লগ্নি করতে আসছে ইনফোসিস। মঙ্গলবার নবান্নে এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজারহাটে ইনফোসিস ক্যাম্পাস তৈরি করতে রাজি হয়েছে সেজ-এর তকমা ছাড়াই।
মমতার কথায়, ‘সেজ দেওয়া হবে না। অন্য সব সুবিধা দেবে রাজ্য। ইনফোসিস জানিয়েছে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম সেরা শিল্পবান্ধব রাজ্য। প্রাথমিক ভাবে ৫০ একর জমিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে সংস্থাটি।” ২০০৫ সালে কলকাতায় নতুন ক্যাম্পাস খোলার কথা ঘোষণা করেছিলেন ইনফোসিসের নারায়ণমূর্তি। পরে, নানা টালবাহানার পর ২০১১ সালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইনফোসিস। শেষ পর্যন্ত এ-রাজ্যে আসতে চলেছে তারা। এর ফলে কর্মসংস্থানের সুযোগও হবে প্রচুর। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ইনসেনটিভ প্রকল্পে যে সব সুবি
