
ভারতের এমন ছবিই উঠে এল একটি সমীক্ষায়
ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সাম্প্রতিক একটি রিপোর্টে জানা গেছে, ভারতের প্রায় ২০০০০ ভিআইপির মাথাপিছু তিনজন করে পুলিশ থাকেন নিরাপত্তার জন্য। যে-কারণে সাধারণ মানুষের জন্য বরাদ্দ পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম।
রিপোর্ট অনুযায়ী, ভারতের ২৯টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৯.২৬ লক্ষ পুলিশের মধ্যে ৫৬,৯৪৪ জন পুলিশ নিযুক্ত শুধুমাত্র ২০,৮২৮ জন ভিআইপির নিরাপত্তায়। অর্থাৎ, গড়ে ভিআইপি-পিছু ২.৭৩ জন পুলিশ। পাশাপাশি, প্রতি ৬৬৩ জন সাধারণ নাগরিক পিছু মাত্র ১ জন পুলিশ বরাদ্দ।
সিকিউরিটির জন্য পুলিশ অফিসার সঙ্গে রাখা অনেক ভিআইপি-র স্ট্যাটাস সিম্বল। উত্তর আর পূর্ব ভারতেই এই প্রবণতা বেশি। এই ক্ষেত্রে সারা ভারতে একনম্বর স্থানে বিহার, যেখানে ৩২০০ ভিআইপির নিরাপত্তার জন্য ৬৪৮জন পুলিশ নিযুক্ত।
