বৃটেনের ভোটে ভারতীয় বংশোদ্ভূতদের জয়জয়কার

পুনর্নির্বাচিত হলেন তিন জন বাংলাদেশি

এবার বৃটিশ পার্লামেন্টে পা রাখছেন ২৭ জন ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে ১৪ জন লেবার পার্টির এবং ১৩ জন কনজারভেটিভ পার্টির। ভোটে হেরে গেলেও কনজারভেটিভদের দুর্গ ইস্ট হ্যাম্পশায়ারের মতো আসনে ভোট বাড়ালেন কলকাতার বাঙালি রোহিত দাশগুপ্ত। তবে বিলেতের ভোটে বাঙালির জয়যাত্রা এখানেই শেষ নয়। লেবারপার্টির তিন জন বাংলাদেশি এবার পুনর্নির্বাচিত হলেন। এদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।

প্রথম এশিয় হিসাবে বৃটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন দাদাভাই নওরোজি। আর তাঁর পদাঙ্ক অনুসরণ করে এবার রেকর্ড সংখ্যক ভারতীয় বংশোদ্ভূতদের জয়জয়কার ব্রিটেনের ভোটে।

Developed by DXDasia