স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় মেয়েরা

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত

বিশ্বকাপে ভারতের মেয়েরা দারুণ ফর্মে। সেমিফাইনালে ওঠার জন্য শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। পর পর চারটি ম্যাচে জিতে ভারত যথেষ্ঠ আত্মবিশ্বসী। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার শুরুটা তেমন ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মেলে ধরেছে। দক্ষিণ আফ্রিকার দুই বোলার লেগস্পিনার ভ্যান নিকের্ক ও পেস বোলার মারিজেন কাপ-এর সামনে ব্যাট হাতে ক্রিজে নামবেন মিতালি রাজ, বেদা কৃষ্ণমূর্তি ও ঝুলন গোস্বামী। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, ‘আমার টিমের বোলাররা ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে। সেরাটা উজাড় করে দিতে চাই।’

বেদার কথায়, ‘দক্ষিণ আফ্রিকান ভালো টিম। কিন্তু যখন টিমগেমের প্রশ্ন ওঠে, তখন ওরা কিন্তু শুধু মাত্র গুরুত্বপূর্ণ প্লেয়ারদের উপর নির্ভর করে।’ ভারতীয় দলের সকল খেলোয়াড় খুব ভালো ফর্মে আছে। এই দিনের ম্যাচটি সব ভারতীদের কাছেই খুব গুরুত্বপূর্ণ। একদিকে ভারতের সামনে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ এবং অন্যদিকে ভারতের অধিনায়ক মিতালি রাজের বিশ্বরেকর্ড গড়ার সুযোগ। ওয়ান ডে-তে সর্বোচ্চ রানের অধিকারী হওয়ার জন্য মিতালির প্রয়োজন মাত্র ৩৩ রান। ভারতীয় ক্যাপ্টেন অবশ্য সে সব নিয়ে ভাবছেন না এখন জেতাই মূল লক্ষ্য।

Developed by DXDasia