
ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার নেগুমবা শহরের পামুনুগামা এলাকার একটি হোটেল
শ্রীলঙ্কায় খেলতে গিয়ে হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু হল অনুর্দ্ধ-১৭ দলের এক ভারতীয় ক্রিকেটারের। মৃত ক্রিকেটারের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আইল্যান্ড নেশ্যান খেলা চলছে শ্রীলঙ্কায়। সেই দলের সদস্য ছিল গুজরাটের বছর বারোর ওই ক্রিকেটার। শ্রীলঙ্কার নেগুমবা শহরের পামুনুগামা এলাকার একটি হোটেল উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে সুইমিং পুলে নেমেছিলেন চারজন ক্রিকেটার। তখনই দুর্ঘটনা ঘটে। আমচকাই সুইমিং পুলে ডুবে যান গুজরাটের ক্রিকেটারটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা ওই ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ভারতীয় ক্রিকেটারের দেহ ময়নাতদন্তে জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করে শ্রীলঙ্কান পুলিশ।
(ফাইল চিত্র)
