শোলার মাধ্যমে দূষণ প্রতিরোধে নজির গড়ছে ১১টি জেলা

থার্মোকলের বিকল্প হিসেবে শোলায় জোর দিচ্ছে রাজ্য সরকার

প্লাস্টিকের মতো থার্মোকলও প্রাকৃতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে। সেই থার্মোকলের বদলে যদি শোলার প্রচলন বাড়ানো যায়, তাহলে পরিবেশ দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার সেই পথে হেঁটেই প্রায় হারিয়ে যাওয়া শোলাশিল্পের নতুন করে প্রসার ঘটানোর চেষ্টা করছে রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর। জার্মান কনসুলেট জেনারেলের সহায়তায় এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে বাংলা নাটক ডট কম। 

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর – এই ১১টি জেলায় শোলাশিল্পীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। শোলাশিল্পের গুণমান আরও উন্নত করতে গবেষণায় জোর দেওয়া হচ্ছে। শোলার কাজ করে শিল্পীরা যাতে সঠিক দাম পান, তার জন্য এই জেলাগুলোর শোলাশিল্পীদের সংগঠিত করে তাঁদের বানানো সামগ্রীকে বাজারজাত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 

Developed by DXDasia