
৬৫ তলা এই বিল্ডিং-এর উচ্চতা ২৬৮ মিটার
মুম্বাই শহরের দ্য ইম্পেরিয়াল বিল্ডিং (২৫২ মিটার), এতদিন যার উচ্চতা ছিল সর্বোচ্চ। এখন সেই অট্টালিকাকেও ছাড়িয়ে গেল কলকাতার দ্য 42। ভারতের সবচেয়ে উঁচু বিল্ডিং দেখতে আর ভিন শহরে যেতে হবে না। আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে পার্ক স্ট্রিট এবং লিটল রাসেল স্ট্রিটের মধ্যিখানে দ্য 42। চলতি মাসের শুরুর দিকে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ৬৫ তলার ছাদের। তারপরেই ঘোষণা হল দেশের উচ্চতম বিল্ডিং এটিই।
এতদিন কলকাতার উচ্চতম বিল্ডিং ছিল আরবানা, যার উচ্চতা ১৬৭.৬ মিটার। এখন সেই বিল্ডিং চলে গেল দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফোরাম অ্যাটমোসফিয়ার (১৫২ মিটার) এবং ওয়েস্টিন (১৫০ মিটার)। আর অবশ্যই চেনা ছক থেকে বাইরে বেরিয়ে এসে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, ভারতের উচ্চতম বিল্ডিং হিসাবে স্বীকৃতি পেল ময়দান লাগোয়া দ্য 42।
