ভোটের মরশুম কাটলেও বাড়ছে ডাব, তরমুজের চাহিদা

ফল ব্যবসায়ীদের পোয়া বারো

ভোটের বাজারে প্রচারের সময়ে প্রার্থী হোক বা কর্মী, তীব্র গরমে একটু তৃপ্তি পেতে ছিল ডাবের জল কিংবা তরমুজই ভরসা। শরীর ঠান্ডা করা ফলের বিক্রি এত বেশি ছিল যে খুশিতে ডগমগ ছিলেন ফল বিক্রেতারা। কিন্তু ভোটপর্ব মিটে যাবার পরও দেখা গেল, সেই ফলের বাজারে কমতি নেই। 

গরম জাঁকিয়ে পড়াতেই বরং আগের থেকে অনেক বেশি কচি ডাব কিংবা তরমুজের মতো ফলের খোঁজ করছেন পথচলতি মানুষজন। অনেক সময়ে চাহিদা সামাল দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে ফলের দোকানদারদের। কিন্তু তা সত্ত্বেও তাঁদের মুখে হাসি আরও বাড়ছে। কারণ, হাসফাঁস করা গরমে ক্রমশই বেড়ে যাচ্ছে শরীর ঠান্ডা রাখা সব ফলের বিক্রি। এবার তাই কিছু বাড়তি লাভের আশাও দেখছেন ফল ব্যবসায়ীরা। 
 

Developed by DXDasia