দেশের নাগরিকদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখতে এই নতুন পদক্ষেপ কেন্দ্রের

ফেসবুক এখন আয়করের নজরে। দেশের নাগরিকদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখতে এই নতুন পদক্ষেপ কেন্দ্রের। অগস্ট মাস থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখার কাজ শুরু হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে দেখা হবে সোশ্যাল নেটওয়র্কিং অ্যাকাউন্টও।

দেশের মানুষ যাতে আয়কর ফাঁকি দিতে না পারেন তার জন্য তৈরি করা হয়েছে প্রজেক্ট ইনসাইট। বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডেন্টিটি ডেটাবেসটি তৈরি খরচ হয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা।

Developed by DXDasia