বঙ্গদর্শনের গ্যালারি। তীর্থেন্দু ব্যানার্জির ছয়টি ফ্রেমের ছবিমহল…
একটা পোড়া ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে, এই শহরটা একদিন জীবিত ছিল। জীবিত ও মৃতের তারতম্য তখন কতই বা! রাজপথে তখন হাওয়াশহরের মিছিল, আর কেউ একা একা হেঁটে চলে যান নির্নিমেষ যাত্রাটির দিকে। মৃতপ্রায় শহরকে ছুঁয়ে দেখার অভিপ্রায় তখন জীবনের একমাত্র সারসত্য। এইভাবেই তাই রাস্তায় বেরিয়ে পড়া, আর দেখে নেওয়া একটা চাপা অস্তিত্বের সংকট। একটা বাড়ির সংকট, একটা গাছের সংকট, একলা মানুষের সংকট।
তীর্থেন্দু ব্যানার্জির বেড়ে ওঠা কলকাতা শহরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেয়েছেন শহরের চরিত্র কীভাবে পাল্টে যাচ্ছে, কীভাবে ছোটোবেলার রাস্তাগুলো আংশিক রাজপথের চেহারা নিয়েছে, পাশপাশি বদলে গেছে শহরের রাজনীতি থেকে সংস্কৃতি। তীর্থেন্দু এই পর্বে নিজের চোখে দেখা একটা ‘অন্য’ শহরের গল্প বলেছেন। মার্সেল প্রুস্তের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এই সিরিজের নাম দিয়েছেন ‘ইন সার্চ অফ লস্ট টাইম’। আজ ছবিমহলের ৬৬তম পর্ব। গ্যালারিতে রইল সেই সব সাদা-কালো ছবি, যারা পরস্পর একে অপরের হাত ধরে আছে।
ক
খ
গ
ঘ
ঙ
চ
আলোকচিত্রী- তীর্থেন্দু ব্যানার্জি