
হুগলি নদীর সঙ্গে খালের মাধ্যমে যুক্ত হওয়ায় জোয়ারের সময় ইলিশের চারা ঢুকে পড়ে লেকটিতে
ইলিশের সন্ধান মিলল খোদ কলকাতায়। নিউটাউনের জলভূমিতে ইলিশ মাছের খোঁজ পাওয়ায় উৎসাহী মৎস্য দপ্তর। যেখানে খোঁজ মিলেছে, নিউটাউনের সেই ১৫ হেক্টর বিস্তৃত লেকটি খালের মাধ্যমে হুগলি নদীর সঙ্গে যুক্ত। ফলে জোয়ারের সময় মাছের চারা ঢুকে পড়ে লেকে।
এমনিতেই লেকটির পরিস্রুত জল কলকাতার বিভিন্ন এলাকায় পাঠানো হয়ে থাকে। ইলিশ পাওয়া গেলে মাছের জোগান দেওয়াও সম্ভব হবে আশেপাশের অঞ্চলে। লেকটি মিষ্টি জলের। এখানে যে ইলিশ মাছ পাওয়া যায়, ‘ঝটকা’ বলেই পরিচিত সেগুলি। প্রতিটা মাছের গড় ওজন ৩০০-৪০০ গ্রাম।
