মঙ্গলবার রাতে একের পর ইলিশ বোঝাই ট্রলার এসে পৌছায় নামখানা, কাকাদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমের ঘাটে

রাতবিরেতে পাইকারি বাজারে চলছে ব্যস্ততা। মঙ্গলবার রাতে একের পর ইলিশ বোঝাই ট্রলার এসে পৌছায় নামখানা, কাকাদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার ঘাটে। চেষ্টা চলছে যত তাড়াতাড়ি সম্ভব মাছ পৌঁছে দেওয়া যায় বাজারগুলোতে।

শুরুটা ভালো না হলেও আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সাগরের রূপালি শস্যের। এক মৎসজীবীর কথায়, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কয়েকদিন ধরে সমুদ্রের জলের রং পরিবর্তিত হয়ে কালচে হয়েছে। আর এই জলেই ভালো ইলিশ পাওয়া যায়। ইলিশের আমদানি বেশি হওয়ায় কম দামে ভালো আকারে ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন মাছবিক্রেতারাও। জেলা মৎস্য দপ্তরের এক আধিকারিক বলেন, ইলিশ ওঠার আদর্শ আবহাওয়া রয়েছে। আশা করা যাচ্ছে আগামী দিনে আরও কয়েক হাজার টন ইলিশ উঠবে। ফলে ইলিশের আমদানি বাড়বে এবং দরও কমবে।

Developed by DXDasia