ম্যানেজমেন্ট কোর্সে দেশের সেরা কলকাতার আইআইএম

সারা বিশ্বে ১৭তম স্থানে রয়েছে এই প্রতিষ্ঠান

গত বছর ফিনান্সিয়াল টাইমস মাস্টার্স বা এফটিএমের সমীক্ষায় গোটা বিশ্বের ম্যানেজমেন্ট কোর্সে ২৩তম স্থানে ছিল কলকাতা আইআইএম। এবছরের সমীক্ষা প্রকাশিত হলে দেখা গেল, বিশ্বের ১৭তম র‍্যাংক অর্জন করেছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি ব্যাঙ্গালুরু এবং আহমেদাবাদের আইআইএমকে ছাড়িয়ে দেশের শীর্ষস্থানে উঠে এসেছে কলকাতার আইআইএম।

গত বছর ২০১৮ সালে আইআইএম আহমেদাবাদ ছিল বিশ্বের ১৯ নম্বর স্থানে এবং ভারতের শীর্ষে। চলতি বছরে এই শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বিশ্বের ২১ নম্বর স্থানে। ৪৪তম স্থানে আছে ব্যাঙ্গালুরু আইআইএম। এবছরের তালিকায় অনুযায়ী বিশ্বের সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সুইৎজারল্যান্ডের সেন্ট গ্যালেন ইউনিভার্সিটি।

প্রত্যেক বছর বিশ্বের সেরা ১০০টি ম্যানেজমেট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রস্তুত করে এফটিএম। চলতি বছরের তালিকায় ভারতের ৫টি প্রতিষ্ঠানের নাম আছে। আইআইএম উদয়পুর এবং আইআইএম ইন্দোর রয়েছে যথাক্রমে ৭৬ এবং ৮১তম স্থানে।  

ছবিসূত্র – আইআইএম কলকাতা
 

Developed by DXDasia