পদ ছাড়ার হুমকি দিলেন মায়াবতী

বিরোধীদের কণ্ঠরোধ করছে সরকার- মায়াবতী

মনকে বাত বলতে না দিলেই ছাড়বেন রাজ্যসভার পদ। এমনই হুমকি দিলেন মায়াবতী। তাঁর দাবি- বিরোধীদের রাজ্যসভায় বলতে দেওয়া হচ্ছে না।

বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উৎসবে উত্তরপ্রদেশের শাহরানপুরে দলিতদের উপর আক্রমণ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মায়াবতী বলেন- বিজেপি-র আমলে দেশজুড়ে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় দলিতদের উপর আক্রমণ নিয়ে আলোচনার দাবি জানান বিএসপি নেত্রী। এরপরই ডেপুটি স্পিকার কুরিয়ন নেত্রীকে সময় শেষ হয়েছে বলে বক্তব্য শেষ করার কথা বলেন।’ স্পিকারের এই মন্তব্যে তিনি প্রতিবাদ জানান। তিনি বলেন সরকার বিরোধীদের কণ্ঠস্বর রোধ করছে। মায়াবতীর এই মন্তব্যে সরব হন অন্য বিরোধীরাও। এই নিয়ে উত্তাল হয় রাজ্যসভা। ডেপুটি স্পিকার কুরিয়ন জানান- সংসদীয় আইনের ২৬৭ ধারা অনুযায়ী কোনও বিষয়ে আলোচনা করার জন্য নোটিস দিতে হবে সাংসদকে। তা গৃহীত হলে তবেই ওই ইস্যুতে আলোচনা হবে।

Developed by DXDasia