নরবলির শত শত মাথা

শত শত মানুষের খুলি দিয়ে নির্মিত একটি ভবনের ধ্বংসাবশেষ মিলল মেক্সিকোতে। মেক্সিকো সিটির একটি জায়গা খুঁড়ে প্রত্নবিদেরা এই নরমুণ্ডের অট্টালিকার খোঁজ পেয়েছেন। কমপক্ষে ৬৫০টি খুলি আছে সেখানে। ওপরের দিকে বসানো খুলিগুলো মনে করা হচ্ছে নারী ও শিশুদের। এটাকে আজটেক সাম্রাজ্যে নরবলির সংস্কৃতির সাক্ষী বলে অনুমান করা হচ্ছে।। যেখানে এখন মেক্সিকোর রাজধানী শহরটি, সেখানেই আজটেক রাজধানী ছিল একসময়।  প্রত্নবিদদের মতে  নরমুণ্ডের ছড়াছড়ি দেখে তাঁরা প্রথমে ভেবেছিলেন এগুলো তরুণ যোদ্ধাদের দেহাবশেষ। কিন্তু সেখানে নারী ও শিশুর অনেক খুলি দেখে মনে করা হচ্ছে এগুলো মানুষ উৎসর্গ করার সংস্কৃতির ইঙ্গিত। আজটেক এবং অন্যান্য মেসোআমেরিকান জনগোষ্ঠীর মধ্যে সূর্যের উদ্দেশে নরবলি দেওয়ার রীতি ছিল।  আশংকা করা হচ্ছে ওখানে আরও হাজার হাজার মানুষের খুলি মিলতে পারে। মনে করা হচ্ছে এটি একটি মন্দির। যেখানে নরবলি চলেছে বহু বছর ধরে। ১৬ শতকের গোড়ায় প্রথম এই মিনারটির খোঁজ পাওয়া গিয়েছিল।

Developed by DXDasia