১ টাকার বিনিময়ে ব্যাগভর্তি বাজার! দুর্গতদের পাশে হাওড়া তৃণমূল

প্রায় ১৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় থলে ভরা বাজার

সাম্প্রতিককালে কিছুটা হলেও বাগে এসেছে করোনা। এখনও বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। মেট্রো চালু হলেও লোকাল ট্রেন বন্ধ। আর্থিক সংকটে বহু মানুষ। এবার তাঁদের পাশে দাঁড়াল হাওড়া তৃণমূল কংগ্রেস। প্রায় দেড় হাজার মানুষ ১ টাকার বিনিময়ে পেয়ে গেলেন ব্যাগ ভরতি বাজার।গত মঙ্গলবার হাওড়া তৃণমূলের পক্ষ থেকে দাশনগর ও বালিটিকুরি এলাকায় আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, হাওড়া পুরসভার প্রশাসক সদস্য ভাস্কর ভট্টাচার্য-সহ অন্যান্যরা। সেখানে শিবপুর তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দনকান্তি চক্রবর্তী ও যুব নেতা সৌমেন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বালিটিকুরি মুক্তরাম হাইস্কুল এলাকার প্রায় ১৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় থলে ভরা বাজার, মাত্র ১ টাকার বিনিময়ে।

থলে ভর্তি বাজারে ছিল আলু, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, মুড়ি, বিস্কুট, সোয়াবিন, তেল এবং সবজি ও মুদির সামগ্রিক। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের এই সহযোগিতায় আপ্লুত ওই এলাকার মানুষেরা। এই প্রথমবার নয়, করোনা পরিস্থিতিতে এর আগেও বহুবার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। সরকারের তরফেও রয়েছে বিপুল সহযোগিতা।

Developed by DXDasia