খিদিরপুরের জীবনচিত্র এবার হলিউডের চলচ্চিত্রে

জিলিয়ান হাসলামের স্মৃতিকথা নিয়ে ছবি বানাবেন জ্যাক শোল্ডার

ব্রিটেনের নাগরিক জিলিয়ান হাসলাম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কাটিয়েছেন কলকাতার খিদিরপুরে। সেই দিনগুলোর স্মৃতি তিনি ধরে রেখেছেন ‘ইন্ডিয়ান, ইংলিশ’ বইতে। হলিউড পরিচালক জ্যাক শোল্ডার জিলিয়ানের সেই বই নিয়ে ছবি বানাতে চলেছেন। জিলিয়ানের চরিত্রে অভিনয় করতে পারেন কেট উইন্সলেট অথবা অ্যাঞ্জোলিনা জোলি।

জিলিয়ানের মা এবং বাবা ছিলেন জন্মসূত্রে ব্রিটিশ। বাবা রোনাল্ড হাসলাম কাজ করতেন ব্রিটিশ সেনাবাহিনীতে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর ভারতেই থেকে যান। এরপর চরম দারিদ্রের শিকার হয় হাসলান পরিবার। জিলিয়ান ছিলেন রোনান্ড এবং মার্গারেটের ১২ সন্তানের মধ্যে ৫ম। পরে তিনি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পান। ব্রিটেনে গিয়ে নিজের জীবনকাহিনি নিয়ে লিখে ফেলেন বেস্টসেলার বই ‘ইন্ডিয়ান, ইংলিশ’।

খুব শিগগিরই ছবির কাজে জিলিয়ান এবং জ্যাক কলকাতায় পা রাখবেন। কলকাতা এবং ব্রিটেন – দু’জায়গাতেই ছবির শুটিং হবে। ছবির নাম ঠিক হয়েছে ‘স্ল্যামগার্ল মিলিওনিয়ার’। চিত্রনাট্য লিখছেন হলিউডের নামজাদা চিত্রনাট্যকার জশুয়া রাসেল। 
 

Developed by DXDasia