হিজবুল মুজাহেদিনকে অবশেষে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র

হিজবুল মুজাহেদিন সন্ত্রাসবাদী, ঘোষণা আমেরিকার

পাকিস্তান নির্ভর কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহেদিনকে অবশেষে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র কোনো সংগঠন ও ব্যক্তিকে সন্ত্রাসবাদী ঘোষণা করলে তারা দেশটির আর্থিক খাতে প্রবেশাধিকার হারায়। মার্কিন নাগরিকরাও তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারেন না।এই নিষেধাজ্ঞা আরোপ করায় হিজাবুল মুজাহেদিনের যুক্তরাষ্ট্রে জমা থাকা সম্ভাব্য সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবে।

এছাড়া নিষেধাজ্ঞার কারণে হিজবুল মুজাহেদিনের বিরুদ্ধে মার্কিন বাহিনী ও সংস্থাগুলো এবং অন্য দেশের সরকারও ব্যবস্থা নিতে পারবে। গত জুনে মুজাহেদিনের প্রধান সাইয়েদ সালাহউদ্দিনকে সন্ত্রাসবাদী ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

Developed by DXDasia