
২০ বছর পর পাক ক্যাবিনেটে হিন্দু মন্ত্রী
২০ বছর পর পাক মন্ত্রিসভায় হিন্দু সদস্য। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির মন্ত্রিসভায় এক জন হিন্দু জায়গা পেলেন। তাঁর নাম ডাক্তার দর্শন লাল(৬৫)। চারটি প্রদেশের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে দর্শনকে। তিনি সিন্ধু প্রদেশের ঘটকি জেলার মিরপুর মাথেলো শহরে থাকেন। দর্শন লাল পেশায় চিকিৎসক। গতকাল শুক্রবার ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন পাকিস্তানে। এর মধ্যে ২৮ জন কেন্দ্রীয় এবং ১৯জন প্রদেশিক সভার সদস্য। দর্শন লাল সদ্য ক্ষমতাচ্যুত নওয়াজ শরিফের দল (পিএমএল-এন) থেকে সংখ্যালঘুদের সংরক্ষিত আসনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
