মাত্র ২৩.৯৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে আবার সোনা জিতলেন হিমা

কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক স্বর্ণপদক জয় করলেন ভারতীয় অ্যাথলিট জগতের উদীয়মান তারকা হিমা দাস। পোল্যান্ডের কুন্টোয় অনুষ্ঠিত অ্যাথলেটিক মিটের ২০০ মিটারে আবার সোনা জিতলেন বাঙালি দৌড়বিদ হিমা দাস। এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে দু’টি সোনা জিতলেন তিনি। মাত্র ২৩.৯৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন। গত বছর ফিনল্যান্ডে অনূর্ধ্ব কুড়ি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী স্প্রিন্টার এক বছর ধরে পিঠের চোটের কারণে ভুগছিলেন। চোট সারিয়ে গত মঙ্গলবারই ফিল্ডে নামেন হিমা। বছরের প্রথম প্রতিযোগিতামূলক রেসে অংশ নিয়েই জিতলেন সোনা। অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে ২০০ মিটার দৌড়েও সোনা পেয়েছিলেন তিনি।

কিন্তু ক্রিকেটীয় বিশ্বকাপের মরশুমে কি হারিয়ে যাচ্ছে হিমা দাসেদের নাম? ক্রিকেট আর ফুটবল ছাড়া বাকি সমস্ত খেলা ক্রমশ ব্রাত্য হয়ে যাচ্ছে? হিমা দাসের দ্বিতীয়বারের জন্য সোনা জয় বাঙালি তথা ভারতীয়দের নাম আরও উজ্জ্বল করল। হিমা দাসের এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার-সহ গোটা দেশ।

Developed by DXDasia