বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির র‍্যাঙ্কিংয়ের ব্যবস্থা করবে উচ্চশিক্ষা দপ্তর

আগামী বছর থেকেই এনআরআইএফে অংশ নেওয়া যাবে

রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি এবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশানাল ইন্সটিটিউশনাল অফ র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআরআইএফ-এর অংশ হতে পারবে। উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিব আর এস শুক্লার নেতৃত্বে গত বুধবার এই বিষয়ে আলোচনা হয়েছে বিকাশ ভবনে।

সেদিনের আলোচনায় হাজির ছিলেন জেআইএস, অ্যামিটি বিশ্ববিদ্যালয়, আইইএম, অ্যাডামাসের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তারা। এখনও পর্যন্ত যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনটি ব্যাচ বেরিয়েছে, তারা আগামী বছর থেকেই এনআরআইএফ-এর অংশ নেওয়া জন্য আবেদন করতে পারবে। বাকিরা অংশ নিতে পারবে পরের বছর থেকে। আমাদের রাজ্যের একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ই শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে সারা ভারতে প্রথম সারিতে রয়েছে। 

Developed by DXDasia