
মুসলিম শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে পুলিশের
বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি আরএম যাদব ও সাধনা যাদব মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, ছোট ছোট বাচ্চাদের রক্তাক্ত শরীরে মহরমের শোভাযাত্রায় শামিল হওয়ার প্রথা বন্ধ করতে হবে এবার। সেই নির্দেশ মেনেই, মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর মুম্বই পুলিশ জানায়, এ-বছর মহরমের শোভাযাত্রায় ছোটদের হাতে তরোয়াল, ছুরি বা ব্লেডের মতো কোনও ধারালো অস্ত্র থাকবে না।
মুম্বই পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(দক্ষিণ) হাইকোর্টে জানান, গত ২১ জুলাই মুসলিম শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে পুলিশের। সেই বৈঠকেই ধর্মীয় নেতারা কথা দিয়েছেন, ছোটদের হাতে ধারালো অস্ত্র তো থাকবেই না, এমনকি তাদের শরীরে যাতে অস্ত্রের আঘাত না থাকে, খেয়াল রাখা হবে সেদিকেও।
