সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে গোপন তথ্য ফাঁস

ফাঁস করলেন দায়িত্বে থাকা মেজর

পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল গোপনে, সন্তর্পণে। ভারতীয় সেনার সেই অপারেশন নিয়েই প্রথমবার মুখ খুললেন নেতৃত্বে থাকা মেজর। জানালেন ফিরে আসার পথ সবচেয়ে কঠিন ছিল। শত্রুপক্ষের সেনা ক্রমাগত ফায়ারিং করছিল। সেনা জওয়ানদের শরীর ছুঁয়ে সেই বুলেট চলে যাচ্ছিল। সেই বিপদ মাথায় নিয়েই অপারেশন সফল করে সেনারা দেশে ফেরে।

গতবছরের সেপ্টেম্বরে উরি হামলার পরবর্তী সময়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। সীমান্তের ওপারে থাকা সাতটি জঙ্গি লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়া হয়। নিকেশ করা হয় বহু জঙ্গিকে। সেই ঘটনার সত্যতা যদিও পাকিস্তানি সরকার স্বীকার করেনি।

এই সেপ্টেম্বর মাসেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। সেই বর্ষপূর্তি উপলক্ষ্যে বইপ্রকাশ করেছেন ওই মেজর। বইয়ে এই মেজরের নাম 'মেজর মাইক ট্যাঙ্গো'। বইটির নাম 'ইন্ডিয়াস মোস্ট ফিয়ারলেস : ট্রু স্টোরিজ অব মডার্ন মিলিটারি হিরোজ'।

জানা গিয়েছে, খুব কম সংখ্যক জওয়ানকে এক জায়গায় করে গোটা পরিকল্পনা তৈরি করা হয়। তারপরে সেই পরিকল্পনা যাচাই করে ইন্টেলিজেন্স ব্যুরো ও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর সদস্যরা। তারপরই পাকিস্তানে ঢুকে সফলভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়।
 

Developed by DXDasia