
অনুষ্টুপের চিকিৎসার খরচ যোগাতে চলছে অর্থসংগ্রহ
আরামবাগের বাছানড়ি প্রাইমারি স্কুলের কচিকাঁচারা অপেক্ষায়। তাঁদের প্রিয় ‘স্যার’ কবে ফিরবেন সুস্থ হয়ে। স্কুল-ছুট ছোট্ট ছোট্ট শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে বই-খাতা-পেন্সিল নিয়ে হাজির হয়ে যেতেন ‘স্যার’। প্রয়োজনে নিজের বাড়িতে এনে পড়াতেন বাচ্চাগুলোকে। মানুষের যে-কোনো বিপদে-আপদে ছুটে যেতেন। তাঁর জন্য অপেক্ষায় বাংলার অসংখ্য সাহিত্যপ্রেমী মানুষও। অপেক্ষার পাশাপাশি সবার মনেই জমছে দুশ্চিন্তার মেঘ। দুশ্চিন্তা অনুষ্টুপকে নিয়ে। অনুষ্টুপ পাল। কবি, ‘ঘাট’ (কাকস্নান নিষিদ্ধ) পত্রিকার সম্পাদক, প্রাণখোলা হাসিখুশি মেজাজের এই ‘মাস্টারমশাই’ এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। অত্যন্ত সংকটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারী ভর্তি অনুষ্টুপ। অবস্থার অবনতি ঘটায় আপাতত ভেন্টিলেশনে রাখতে হয়েছে তাঁকে।
চিকিৎসার খরচ ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। বাবাকে হারিয়েছেন অনেকদিন আগেই, বাড়িতে বৃদ্ধা মা। পরিবারে একমাত্র উপার্জনকারী অনুষ্টুপই। তবে, এত সহজে অনুষ্টুপের হাত ছাড়তে চান না কেউই। তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বাংলার নানা প্রান্তের মানুষ। এই হাসিখুশি মানুষটাকে যে ভালোবাসেন সবাই। ফেসবুকেও শুরু হয়েছে আবেদন। অনুষ্টুপকে সাহায্য করার জন্য চাওয়া হচ্ছে অর্থ-সাহায্য। অনুষ্টুপ এই যুদ্ধে জিতুন, সুস্থ হয়ে ফিরে আসুন দ্রুত, চাইছেন সবাই।
অনুষ্টুপকে সাহায্য করতে চাইলে টাকা পাঠানো যাবে এই অ্যাকাউন্টে–
Anushtup Pal
A/C No.- 1138104000092807
IDBI Arambagh
IFSC- IBKL0001138
Google Pay- 8017771702 (Suman Mistri)
