
১১৫ বলে ১৭৫ নট আউট থাকেন তিনি
বৃহস্পতিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। প্রবল বৃষ্টির জন্য ৫০ ওভার থেকে কমে গিয়ে নির্ধারিত ৪২ ওভারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ৪ উইকেট খুইয়ে ২৮১ রান তোলে। হরমনপ্রীত কৌর ১১৫ বলে ১৭১ রানে নট আউট(২০টি চার, ৭টি ছয়) থাকেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় ২৪৫ রানে। ভারত জেতে ৩৬ রানে। দীপ্তি শর্মা ৩টি উইকেট নিয়েছেন। বাংলার ঝুলন গোস্বামীর ঝুলিতেও জমা পড়েছে দুটি উইকেট।
ভারতের এই জয়ে বিশেষত হরমনপ্রীতের অসামান্য ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেটমহল। বিরাট কোহলি টুইট করেন, ‘কী ইনিংস হরমনপ্রীতের! আমাদের বোলাররাও অসাধারণ।’ রবি শাস্ত্রীর মন্তব্য, ‘হরমনপ্রীত, ইউ রকস্টার। সিমপ্লি অসাম।’ সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে সহ অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন হরমনপ্রীতকে নিয়ে।
