সমাধান খুঁজতে হবে কেন্দ্রকেই – হরকা বাহাদুর

রাজ্য সরকারের সঙ্গে তাদের কোনও ঝামেলা বা ঝগড়া নেই

দার্জিলিং পাহাড়ের আন্দোলন নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন কালিম্পং-এর প্রাক্তন বিধায়ক তথা জন আন্দোলন পার্টির সভাপতি ডঃ হরকা বাহাদুর ছেত্রী। শনিবার তিনি শিলিগুড়িতে সাংবাদিকদের জানালেন, দেশের সুরক্ষার জন্যই তাই কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে দার্জিলিং সমস্যা সমাধানের জন্য আলোচনার রাস্তা বের করা উচিত বলে তার অভিমত দিলেন হরকা বাহাদুর।

তিনি বলেন, দার্জিলিং সমস্যার সমাধান না করে কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসে থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে এবং তার ফল দেশের জনগণকেই ভুগতে হবে। রাজ্য সরকারের সঙ্গে তাদের কোনও ঝামেলা বা ঝগড়া নেই।রাজ্য সরকার গোর্খাল্যান্ড দিতে পারবে না  তাদের ঝগড়া কেন্দ্রের সরকারের সঙ্গে।

জন আন্দোলন পার্টি বা হিংসা একদম পছন্দ করে না বলেও সাফ জানিয়ে দেন হরকা বাহাদুর।

Developed by DXDasia