পুজোমণ্ডপে এবার ‘হরিণঘাটা মিট’-এর স্টল

পুজোর ভিড়ে সুস্বাদু খাবার পৌঁছে যাবে মানুষের হাতে-হাতে

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগমের ‘হরিণঘাটা মিট’-এর খাবারের স্টল এবার কলকাতার প্রত্যেকটা বিগ বাজেটের পুজোমণ্ডপে। এইসব স্টলে বাজারচলতি দামের চেয়ে কমেই মিলবে হাতে গরম চিকেন কাটলেট, বাহারি কাবাব, মুচমুচে নাগেটস, চিকেন সসেজ কিংবা চিকেন পপকর্ন।

হরিণঘাটা মিটের আউটলেট থেকে সাধারণত কাঁচা মাংসের পাশাপাশি চিকেন কাটলেট, চিকেন কাবাব সহ অনেক রেডিমেড খাবার পাওয়া যায়। সেই খাদ্যসম্ভারই এবার পুজোর ভিড়ে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছেও। এভাবে বিগ বাজেটের পুজোগুলিতে তাদের স্টল দেওয়ার নজির এই প্রথম।

Developed by DXDasia