
দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলার গ্রামের রূপ তুলে ধরতেই এমন উদ্যোগ
সুজলাং সুফলাং গ্রামবাংলাকে শহুরে মানুষের কাছে তুলে ধরতে নিউটাউনের ইকো পার্কে তৈরি হচ্ছে গ্রামের একটুকরো রেপ্লিকা। হিডকো কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলার গ্রামের রূপ তুলে ধরতেই এমন উদ্যোগ। এই রেপ্লিকাতে থাকছে ৪০টি কুঁড়েঘর, আর গ্রামের মানুষের ৭০টি মূর্তি। রথ ও পালকির প্রতিরূপ, ধানখেত, হাতে-টানা পাখা, তুলসীতলা – এ-সবও তৈরি করা হবে। থাকবে ধামসার আদলে একটি খাবার জায়গাও।
ইতিমধ্যেই পুরোদমে কাজ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যেই সবার জন্য খুলে দেওয়া হবে ইকো পার্কের এই অংশটি।
