
মমতাকে রাজ্যপালের ‘হুমকি ফোন’
‘রাজ্যপাল ফোনে হুমকি দিয়েছেন, তাঁর কথায় চরম অসম্মানিত হয়েছি’, নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বলে নিজের ক্ষোভ উজার করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যপাল আমাকে ক্ষমতায় আনেননি, আমি মানুষের ভোটে ক্ষমতায় এসেছি’। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর ইস্তফা দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে এই ধরণের ‘হুমকি’ দেওয়ার কোনও এক্তিয়ার যে রাজ্যপালের নেই একথাও স্পষ্ট ভাবে জানান মমতা।
তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজ্যে। এসব বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, দুপুরে বিজেপি-র একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে। সেখানেই গতকাল উত্তর ২৪ পরগণার ঘটনার একটি ভিডিও তাঁকে দেখানো হয়। আর তারপরই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ফোন করেন।
