
আবার গৌতম ঘোষের ছবিতে কাজ করতে পারেন প্রসেনজিৎ
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষবার গৌতম ঘোষের পরিচালনায় কাজ করেছিলেন ‘শঙ্খচিল’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল। আবার প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধতে পারেন কিংবদন্তি পরিচালক গৌতম ঘোষ।
গৌতম ঘোষের পরিকল্পনায় রয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় আরেকটি ছবি। জোর সম্ভাবনা, সেখানে আবার মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। গৌতম বর্তমানে ইন্দো-ইউরোপীয় একটি ছবির প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত। ইংরেজি, হিন্দি এবং খানিকটা ইতালীয় ভাষার ব্যবহার থাকছে এই ছবিতে। এক ১২ বছরে কিশোরের জীবনযুদ্ধ ছবিটির বিষয়বস্তু। গৌতম ঘোষের পরিকল্পনায় একটি ড্রিম প্রোজেক্টও আছে। তিনি মুঘল রাজপুত্র দারা শিকোর ওপরেও একটি ছবি বানাতে চান। মুঘল আমলে দারা শিকো ছিলেন সাংস্কৃতিক সমন্বয়ের প্রতীক। তিনি উপনিষদের ফার্সি রূপান্তর ঘটান।
গৌতম ঘোষের শেষ ছবি ‘রাহগির’ মুগ্ধ করেছিল সিনেপ্রেমীদের। এবার তাঁর পরবর্তী ছবি কবে আসবে, তার আশাতেই অপেক্ষায় আছেন দর্শকরা।
