
সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই গান্ধীকে দলে টানছে বিজেপি
স্বচ্ছ ভারত অভিযানের লোগোয় গান্ধীজীর চশমা ব্যবহার থেকে শুরু করে সম্প্রতি ‘ভারত ছাড়ো’ নিয়ে পাতা জোড়া সরকারি বিজ্ঞাপন। গান্ধীকে বিজ্ঞাপনী ব্যবহারের মাধ্যমে কী বার্তা দিতে চাইছে দেশের শাসক দল? নাকি গান্ধীকে তাঁর রাজনৈতিক দলের থেকে হাইজ্যাক করাই লক্ষ্য তাঁদের।
‘আচ্ছে দিন’ না এলেও গত কয়েক বছর ধরে সাংস্কৃতিক বিনিয়োগ করে চলেছে মোদির দল। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সাংস্কৃতিক ক্ষমতার বিন্যাস সাধন করাই বিজেপি-র লক্ষ্য। তাই তাঁরা টানছে গান্ধী এবং রবীন্দ্রনাথকে। এ ভাবেই মোদির ‘সাংস্কৃতিক হাইজ্যাক’-কে ব্যাখ্যা করলেন বিশিষ্ট ঐতিহাসিক গৌতম ভদ্র।
তিনি আরও বলেন, উগ্র হিন্দুত্ববাদী শক্তিকে দলের মধ্যে প্রশ্রয় দেওয়ার বিরোধী মোদি, এভাবেই সেকুলারপন্থীদের মন জয় করতে চাইছেন।
